কাপ আমরাই জিতব, আত্মবিশ্বাসী বেদা

A G Bengali

হরমনপ্রীতের নেতৃত্বে এবার ভারতের মহিলা ক্রিকেট দল অপরাজিতভাবে ফাইনালে উঠেছে। এককথায় অসাধারণ ছন্দে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পরপর ম্যাচ জিতে রবিবার মানসিক দিক থেকে কিছুটা এগিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ভারতের মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির কথায় অন্তত এটাই স্পষ্ট। বিশ্বকাপের সরকারি ওয়েবসাইটে বেদা বলেছেন, আমি ভবিতব্যে বিশ্বাস করি। বিশ্বকাপ-ভাগ্য আমাদের দিকেই বলে মনে হচ্ছে। একটা কথা মজা করে বলা হচ্ছে। এ বারের বিশ্বকাপে সবকিছুই আমাদের দিকে যাচ্ছে। পিচ থেকে শুরু করে সবকিছুই।

Find Out More:

Related Articles: