ইমরান হাসমির সঙ্গে ঘনিষ্ঠতায় নারাজ, তারপর কী হলো এই সুন্দরী বলিউড অভিনেত্রী ?

ARPAN GHOSH

দক্ষিণী সিনেমায় তিনি জমিয়ে অভিনয় করছেন। আবার বলিউডে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। শাদি মে জরুর আনা-র মতো সিনেমায় তাঁর অভিনয় দক্ষতা দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তবে এবার অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমি অভিনীত ‘চেহরে’ থেকে বাদ পড়ল তাঁর নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন তিনি কৃতি খারবান্দা। স্পটবয়ের খবর অনুযায়ী, পরিচালক রুমি জাফরির এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বইতে পরপর দুদিন শ্যুটিংও সেরে ফেলেন। কিন্তু এরপরই ইমরান হাসমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাঁকে। এখানেই আপত্তি তোলেন কৃতি। তারপরই নাকি সিনেমা থেকে বাদ পড়েন। তবে এই খবরের সত্যতা ‘ইন্ডিয়া হেরাল্ড’ যাচাই করেনি।

Find Out More:

Related Articles: