করোনা পজিটিভ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। যেহেতু একই বাড়িতে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাই পুরো পরিবারকে আইসোলেশনে থাকতে হবে। সূত্রের খবর, এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। যেহেতেু এক বাড়িতেই থাকেন, তাই সৌরভ-সহ পরিবারের সকল সদস্যকেই থাকতে হবে আইসোলেশনে। গত কয়েকদিন ধরেই জ্বর ছিল স্নেহাশিসের। ৯৯-১০০ ডিগ্রি ফারেনহাইট থাকছিল তাপমাত্রা। বুধবার তাঁর লালারস পরীক্ষা করা হয়। রাতের দিকে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তার পর তাঁকে ভর্তি করা হয় এক হাসপাতালে। জানা গিয়েছে ফের তাঁর লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হবে।