'বৃদ্ধ' ধোনি! এক গাল পাকা দাড়ি, চুলও সাদা

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। ফের বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। তবে ঘোনি ভক্তদের মন খারাপ। ধোনির স্ত্রী সাক্ষী অনেক ভিডিয়ো আপলোড করেন। সেখানে উঁকিঝুঁকি দিতে দেখা যায় ধোনিকে। তিনি নিজে সচরাচর ক্যামেরার সামনে আসেন না। অন্যের ক্যামেরা ধরে কখনও কখনও তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কিন্তু এ কেমন ছবি পোস্ট করল জিভা! সেখানে তাঁর বাবাকে দেখে অনেকের মন খারাপ। ৩৮ বছর বয়সী ধোনির গাল ভর্তি পাকা দাড়ি। চুলের কিছুটা অংশও সাদা। যদিও এর পরও লোকজন বলছেন, ধোনি বৃদ্ধ হলেও বহু মহিলার হার্টথ্রব।

Find Out More:

Related Articles: