দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে পৃথ্বী শ

A G Bengali

রোহিত শর্মার অনুপস্থিতে টেস্টে মায়াঙ্কা আগারওয়ালের সঙ্গে ওপেনিংয়ে প্রছম টেস্টেই নেমেছিলেন পৃথ্বী শ। কিন্তু দাগ কাটতে পারেননি। প্রথম ও দ্বিতীয় ইনিংসে রান করেছিলেন ১৬ ও ১৪। প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম সাউদির আসাধারণ ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন পৃথ্বী। আর দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্টের শর্ট পিচে উইকেট দিয়েছিলেন। নির্ভরতা দিতে না পারায় প্রশ্ন উঠেছিল। তবে অধিনায়ক বিরাট কোহলি পৃথ্বীকে আরও সময় দিতে চান। তাই দ্বিতীয় টেস্টেও ওপেনিংয়ে পৃথ্বীকে দেখা যাবে। তবে পায়ের পাতা ফুলে থাকায় অনিশ্চয়তা দেখা গিয়েছিল, শুক্রবার অবশ্য সেই শাস্ত্রীই বলেন, “পৃথ্বী মাঠে নামার জন্য তৈরি।” যার মানে একটাই, ময়াঙ্কের সঙ্গে তিনিই ওপেন করছেন ক্রাইস্টচার্চে।

Find Out More:

Related Articles: