মারাদোনার চেয়েও মেসিকে এগিয়ে রাখলেন এই তারকা ম্যানেজার
মারাদোনা হলেন ফুটবলের ঈশ্বর আর মেসি হলেন ফুটবলের রাজপুত্র। বহু বিতর্ক হয়েছে কে এগিয়ে মেসি নাকি মারাদোনা। সেই বিতর্ক আজও অব্যাহত। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে নাপোলি খেলবে দুরন্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে। লা লিগায় আগের ম্যাচে এইবারকে ৫-০ গোলে চূর্ণ করেছেন আনসু ফাতিরা। সেই ম্যাচে একাই চারটি গোল করেছিলেন মেসি। সাংবাদিক বৈঠকে উচ্ছ্বসিত গাত্তুসো জানিয়েছেন, মারাদোনাকে ছাপিয়ে গিয়েছেন মেসি। নাপোলি ম্যানেজার বলেছেন, ‘‘মারাদোনা ফুটবলের ঈশ্বর। কিন্তু মাঠে বসে ওঁর খেলা দেখার সৌভাগ্য হয়নি। ভিডিয়োতেই শুধু খেলা দেখেছি। মারাদোনা মাঠে নেমে যা যা করতেন, এখন মেসি সেটাই করছে।’’