করোনা মোকাবিলায় পরামর্শ নিতে প্রণব-মনমোহনকে ফোন নরেন্দ্র মোদীর

A G Bengali

করোনা মোকাবিলায় আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য প্রদীপ, টর্চ, বাতি বা তাও সম্ভব না হলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী গত শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সে দিন ৯ মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন বৈঠকে। রবিবার আরও এক ধাপ এগিয়ে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গেও কথা বলেছেন মোদী। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ রবিবার প্রণব মুখোপাধ্যায় এবং প্রতিভা পাতিলকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা, চিকিৎসা পরিস্থিতি, লকডাউন-সহ যাবতীয় বিষয় নিয়ে দুই প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর।

Find Out More:

Related Articles: