জুলাইয়েই আসছেন ‘শকুন্তলা দেবী’!

A G Bengali

ওটিটি প্ল্যাটফর্মও সেলেবময় হয়ে উঠবে কেউ কোনও ভাবতে ফেরেছেন? এবার তাই হতে চলেছে। অমিতাভ বচ্চন থেকে বিদ্যা বালন কেউ বাকি নেই। শকুন্তলা দেবী রূপে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন বলিউডে ভার্সেটাইল অভিনেত্রী বিদ্যা বালন। অঙ্ক দেখলেই বেশির ভাগ মেয়ে যখন কাঁপত তখন শকুন্তলার কাছে বিষয়টি ‘বাঁয়ে হাত কা খেল’। এমন শক্ত চরিত্রে বিদ্যা ছাড়া আর কেউ দাঁত বসাতেই পারবেন না, এই ভাবনা থেকে পরিচালক অনু মেনন বিদ্যাকে বেছেছিলেন শকুন্তলা দেবী হিসেবে। তাঁর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায় টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক যিশু সেনগুপ্ত। অঙ্কে তুখোড় শকুন্তলা দেবীর বায়োপিকের কিছু অংশের শুট হয়েছে মুম্বইয়ে। বাকি অংশ শুট হওয়ার কথা ছিল আমেরিকায়। যিশু-বিদ্যা ছাড়াও ছবিতে দেখা যাবে ‘দঙ্গল’-খ্যাত সান্যা মলহোত্র, অমিত সাধ। প্রযোজনায় সোনি পিকচার্স নেটওয়ার্ক প্রোডাকশনস এবং বিক্রম মলহোত্র।

Find Out More:

Related Articles: