মেকআপ ছাড়া কেমন দেখতে সুহানা খানকে ?

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার শাহরুখ কন্যা সুহানা খানকে মেকআপ ছাড়া কেমন দেখতে সেই ছবি সামনে এসেছে। সৌজন্যে তাঁর মা গৌরি খান। গৌরি নিজেই ইনস্টাগ্রামে মেয়ের মেকআপ ছাড়া লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। খোলা চুলে, অফশোল্ডার টপে সুহানাকে যেন চেনাই দায়! নেটিজেনদের বেশিরভাগেরই মতে মেকআপ ছাড়া তিনি অনেক বেশি ‘অরিজিনাল’। সুহানার ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিনও। “তুমি সুন্দর”, কমেন্ট করেছেন মাহি কপূর, সুজান খানও। এত সব কমেন্টের ভিড়ে যাঁর কমেন্টটি সবচেয়ে বেশি নজর কেড়েছে তিনি অনন্যা পাণ্ডে। চাঙ্কি কন্যা অনন্যা কিন্তু সুহানার বেস্ট ফ্রেন্ড। সুহানার টপে মুগ্ধ অনন্যা লিখেছেন, “কী সুন্দর টপ সু। কিন্তু তুমি তো আমায় পরতেই দেবে না!”

Find Out More:

Related Articles: