দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি

ARPAN GHOSH

শনিবার বিকেল ৩.৩০টে নাগাদ মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে চলছিল শাবানার গাড়ি। হঠাৎই সজোরে ধাক্কা মেরে এক ট্রাকে। যার জেরে মুহূর্তের মধ্যে অভিনেত্রীর গাড়ি একপ্রকার তুবড়ে যায়। ভিতরে বসে থাকা শাবানার মুখের একাধিক অংশ থেকে গলগল করে রক্ত বেরতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে মুখের একাধিক অংশে ক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে। গাড়িতে শাবানা আজমির পাশাপাশি তাঁর স্বামী তথা খ্যাতনামা লেখক জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদ আখতার এই দুর্ঘটনায় বিশেষ জখম হননি। ঘটনায় জখম হয়েছেন গাড়ির চালক। 

দুর্ঘটনার পর প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিকে তখনই ভর্তি করা হয় নবি মু্ম্বইয়ের এমজিএম হাসপাতালে। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অনেকটা অংশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Find Out More:

Related Articles: