‘দুপুর ঠাকুরপো’র অভিনেত্রী মোনালিসা ‘বৌদি’র স্নানের ছবি ভাইরাল
টলিউডে বেশ কিছু কাজ করার পর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী মোনালিসা। সেই জনপ্রিয়তা আরও বাড়ে ‘বিগ বস’-এর মতো টেলিভিশন শো-তে অংশ নেওয়ায়। বলিউডে তিনি নিয়মিত কাজ করছেন। এত কিছুর পর বেশ কয়েক বছর পর টলিউডের প্রজেক্টে কাজ করেছিলেন অভিনেত্রী।
‘দুপুর ঠাকুরপো’ ছিল তাঁর টলিউডে কামব্যাক প্রজেক্ট। এই ওয়েব সিরিজের সিজন ২-তে ‘বৌদি’র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যা ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি তিনি হিন্দি ধারাবাহিক ‘নজর’-এ অভিনয় করছেন। সেই ধারাবাহিকের জন্যই তাঁকে স্নানের দৃশ্য শ্যুট করতে হয়। আর সেই ছবি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আর শেয়ার করার পরই তা কার্যত ভাইরাল।