ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’ আব্রাম-আরাধ্যা! শাহরুখের এই কথায় কী বললেন অমিতাভ?

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এরই মধ্যে একটি খবর নিয়ে বেশ চর্চা হচ্ছে। আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেননি শাহরুখ খান-কাজলের কেমিস্ট্রি। শাহরুখ-কাজলের পছন্দে কি তালিকার কোনও তারকার নাম আছে? এমন প্রশ্ন সামনে আসতেই শাহরুখ স্পষ্ট জানিয়ে দেন, তালিকার কাউকেই মনে ধরেনি তাঁর। তিনি স্পষ্ট মানসচোখে দেখতে পাচ্ছেন, সেই সম্ভাবনা শুধুই তাঁর ছোট ছেলে আব্রাম খান আর অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের মধ্যে লুকিয়ে আছে। এঁরা হয়ে উঠতে পারে ভবিষ্যতের ‘শাহরুখ-কাজল’। পাশাপাশি শাহরুখ এও বলেছেন, যদিও আরাধ্যার থেকে আব্রাম ছোট। কিন্তু প্রেম কি আর বয়স দেখে হয়! কিং খানের এ কথা শাহেনশার কানে পৌঁছোয় এক ছবির প্রচার অনুষ্ঠানে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় বিষয়টি নিয়ে। যদিও বিগ বি একমত হতে পারেননি বাদশা খানের সঙ্গে। তারপরেও তাঁর আশীবার্ণী, শাহরুখের কথাই যেন সত্যি হয়!

Find Out More:

Related Articles: