ডুব দিচ্ছেন ইরফান, এই ভিডিয়ো আগে দেখেছেন ?

A G Bengali

লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। ইরফানের মৃত্য়ুতে মুহ্যমান গোটা দেশ। বলিউড থেকে সেই শোক পৌঁছে গিয়েছে হলিউডেও। অ্যাঞ্জেলিনা জোলি থেকে নাতালি পোর্টম্যান, ইরফানের শোকে ভারাক্রান্ত প্রত্যেকে। সেই সময় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাল মুম্বই পুলিস। অভিনব কায়দায় ইরফানকে শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিসের সোশ্যাল হ্যান্ডেলে। ইরফান চলে গেলেও, তাঁর সোশ্যাল হ্যান্ডেলগুলি এখনও সচল। ফেসবুক থেকে ট্যুইটার কিংবা ইনস্টাগ্রাম, এখনও যেন ইরফান তাঁর ভক্তদের সঙ্গে রয়েছেন, এমন কথাই মনে করাচ্ছে। এবার ইরফানের ছেলে বাবিল খান তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পরপর ২টি ভিডিয়ো শেয়ার করেন প্রয়াত অভিনেতার। যেখানে বরফের মতো ঠাণ্ডা জলে ডুব দিতে দেখা যায় ইরফানকে।

Find Out More:

Related Articles: