নতুন ক্রাইম শো আসছে রাজেশ শর্মার সঞ্চালনায়

A G Bengali

বাংলা টেলিপর্দায় ‘পুলিশ ফাইলস’ অথবা হিন্দি টেলিভিশনের ‘ক্রাইম প্যাট্রল’ বছরের পর বছর ধরে দর্শকদের ভিউয়ারশিপ ধরে রেখেছে। তেমনই আর একটি ক্রাইম শো নিয়ে এসেছে আকাশ ৮। ১৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু এই সিরিজ। প্রতি সপ্তাহের সোম থেকে বুধ, তিনদিন এই শো দেখা যাবে রাত সাড়ে নটা থেকে। প্রত্যেকদিনই থাকবে একটি করে নতুন গল্প। সব গল্পগুলিই কোনও না কোনও সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত। ‘সাবধান ইন্ডিয়া’-র ঢঙে অনেকটা তৈরি হয়েছে এই শোয়ের প্রোমো, যার মূল কথা হল– হোক প্রতিবাদ।

Find Out More:

Related Articles: