দুর্ঘটনার কবলে অভিনেতা অঙ্কুশের গাড়ি
টলিউডে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। সরস্বতী পুজোর উদ্বোধম সেরে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। তাঁর গাড়ি দুমড়ে যায়। এরপরই পুলিশের বিরুদ্ধে সাহায্য না করার অভিযোগ আনেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অঙ্কুশ জানান, সাঁকরাইলে এসে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী মদ্যপ লরি চালককে পাকড়াও করেন। কিন্তু ওই সময় লরি চালক এতটাই মদ্যপ ছিলেন যে তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। দুর্ঘটনার পরই পুলিস সেখানে হাজির হয় কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। দুর্ঘটনাস্থলে পুলিস হাজির হয়ে বলতে শুরু করে, 'সেলিব্রিটির গাড়িতে মেরে দিলি?' মদ্যপ লরি চালককে ওই ধরনের প্রশ্ন ছাড়া পুলিস অন্য কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন অঙ্কুশ।