অবশেষে স্বপ্নপূরণ হলো কঙ্গনা রানাওয়াতের

ARPAN GHOSH

স্বপ্ন দেখেছিলেন ১০ বছর আগে। অবশেষে স্বপ্নপূরণ হলো বলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। মুম্বইয়ে খুললেন নিজের প্রযোজনা সংস্থা। কঙ্গনা তাঁর নিজের সংস্থায় প্রযোজক এবং পরিচালক হিসাবে কাজ করবেন। কঙ্গনার দিদি রঙ্গোলি টুইট করে জানিয়েছে, মুম্বইয়ের অন্যতম অভিজাত 'পালি হিলস' এলাকায় নিজের প্রযোজনা সংস্থার অফিস খুলেছেন, যেখানে রয়েছেন কঙ্গনার নিজের একটি স্টুডিও, যেটি কঙ্গনার এক্কেবারে নিজের।

Find Out More:

Related Articles: