বুমরার বোলিং অ্যাকশন নকল করছেন রোহিত শর্মার ১ বছরের মেয়ে!

A G Bengali

লকডাউনে গৃহবন্দী দেশবাসী। আর আইপিএলও বন্ধ। রোহিত শর্মার সঙ্গে যজুবেন্দ্র চাহলের প্রায়শই হাসি-ঠাট্টা করতে দেখা যায় হিটম্যানকে। এবার জসপ্রীচ বুমরাকেও ছাড়ছেন না রোহিত শর্মা। রোহিত শর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের ঠাট্টা—ইয়ার্কির সাক্ষী থাকি আমরা হামেশাই। তবে এখন জসপ্রিত বুমরাকেও ছাড়ছেন না হিটম্যান। সুযোগ বুঝে তাঁকেও ট্রোল করে দিচ্ছেন তিনি। কিছুদিন আগে ভিডিয়ো চ্যাট—এ অংশ নেন আইপিএলে মুম্বই দলের দুই সতীর্থ রোহিত-বুমরা। তখন রোহিত তাঁর মেয়ের কথা বলতে গিয়ে বলেছিলেন, 'ক্রিকেটে সর্বপ্রথম তোমার অ্যাকশনই ও নকল করছে।'

Find Out More:

Related Articles: