পরপর হার, ক্যাপ্টেন্সি ছাড়লেন দু’প্লেসি
ব্যাটে রান নেই, সেই সঙ্গে একের পর এক ম্যাচে হার। তাই এবার দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট এবং টি২০ থেকে নেতৃত্ব ছাড়লেন ফ্যাফ দু’প্লেসি। তবে এক জন ক্রিকেটার হিসাবে তিনি টিমে থাকবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে দু’প্লেসিকে বিশ্রাম দিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নেতা করা হয়েছিল কুইন্টন ডি’কক-কে। বিশ্রাম নেওয়ার সময়েই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন দু’প্লেসি। ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, কুইন্টন ডি’ককের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা শিবির থেকে পরবর্তী নেতা তুলে আনার কাজে সাহায্য করবেন দু’প্লেসি।