এনআরএস কাণ্ডে ধৃতদের জামিন

Biswas Riya

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত পাঁচ জনকে শিয়ালদহ আদালত জামিন দিল।বিচারক শুভদীপ রায় তাঁদের আবেদন মঞ্জুর করেন সোমবার।ঐ হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুধ্যে মামলার তদন্তের অগ্রগতির সম্বন্ধে জানতে চাইলে অরূপ চক্রবর্তী জানান, ঐ মামলা সম্পর্কে তিনি জানেন না।

অভিযুক্তদের আইনজীবী জানান , অভিযুক্তদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করছে।তারপর তারা জেলে ছিলেন, যদিও নতুন কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

বৈঠকের সময় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা নেবে প্রশাসন।কিন্তু তারপরেও অভিযুক্তদের জামিন পাওয়া নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।তবে তদন্ত এখনো শেষ হয়নি। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন অভিযুক্তরা জামিন পেলে সমাজে ভুল বার্তা যাবে।

বিচারকের প্রশ্নে অরূপ বাবু জানান অভিযুক্তদের কাছ থেকে লাঠি, বাঁশ, ইটপাথর, আর ৮ টি মোটর বাইক পাওয়া গেছে। নতুন তথ্য প্রমাণ না পেলে অভিযুক্তদের আবার জেলে পাঠান উচিত হবে না বলে জানান বিচারপতি।


Find Out More:

nrs

Related Articles: