বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী অঙ্কিতা

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে খুশিতে ডগমগ অভিনেত্রী অঙ্কিতা এবং তাঁর পরিবার। কারণ, অঙ্কিতা মা হতে চলেছেন। এ বার বেবি বাম্পের ছবি পোস্ট করলেন অঙ্কিতা পাল মজুমদার। আকাশি রঙের টি-শার্ট, হাতে উকুলেলে (গিটারের মতো ছোট বাদ্যযন্ত্র), অঙ্কিতা আর তাঁর ভাবী সন্তান...শুভেচ্ছাবার্তায় ভরেছে তাঁর ফেসবুকের দেওয়াল। গত মাসের মাঝামাঝি ফেসবুকে নিজেই ছবি এঁকে সুখবর ভাগ করে নিয়েছিলেন ফ্যানেদের সঙ্গে। এখন গুয়াহাটিতে শ্বশুরবাড়িতেই রয়েছেন অঙ্কিতা।

Find Out More:

Related Articles: