কোয়ারেন্টিন করা হল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে কোয়ারেন্টিন করা হল। লকডাউনের মধ্যে ট্রাভেল পাস পেয়ে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুধানায় নিজের বাড়িতে পৌঁছন নওয়াজউদ্দিন সিদ্দিকি। পুরনো বাড়িতে যাওয়ার পরই অভিনেতা-সহ তাঁর পরিবারকে কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। করা হয় কোভিড ১৯-এর পরীক্ষাও। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরও সুরক্ষার জন্যই আগামী ১৪ দিন অভিনেতা এবং তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Find Out More:

Related Articles: