পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঋষি কাপুরের মুম্বইয়ের বাড়িতে স্মরণসভা

A G Bengali

লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। ইরফানের শোকে যখন কাতর বলিউড, তখনই তার পরের দিনই আরও এক খারাপ খবর, নেই ঋষি কাপুর। আর ঋষি কাপুরের চলে যাওয়ার পর আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করলেন স্ত্রী নীতু কাপুর। বেশ কয়েক বছরের প্রেম, তারপর ১৯৮০ সালে ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নীতু কাপুর। তারপর খারাপ-ভালো মিশিয়ে দীর্ঘ সংসার জীবন কাটিয়েছেন ঋষি কাপুরের সঙ্গেই। ২০২০-তে এসে তাঁকে একা ফেলে চলে গেলেন ঋষি কাপুর। ঋষি কাপুরের মৃত্যুর পর শনিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে অভিনেতার উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন করলেন রণবীর কাপুর। ঋষি কাপুরে সেই স্মরণসভার সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। ঋষি কাপুরের স্মরণসভার সেই ছবিতে দেখা যাচ্ছে ঋষি কাপুরের ছবিতে গাঁদা ফুলের মালা পরানো রয়েছে। পাশে একটি ছোট্ট গণেশের মূর্তিও দেখা যাচ্ছে। আর অভিনেতার সেই ছবির একদিকে বসে রয়েছেন নীতু কাপুর, অন্যদিকে রয়েছেন ছেলে রণবীর কাপুর।

Find Out More:

Related Articles: