করোনা মোকাবিলায় সাহায্যের হাত সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ের

A G Bengali

করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রখ্যাত সুরকার, গীতিকার এবং গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সুর আর গলায় ইন্ডাস্ট্রি পেয়েছে একের পর এক হিট গান। এবার তিনিই এগিয়ে এলেন। মুখ্যমন্ত্রীর জরুরিকালীন ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তিনি। এছাড়াও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে টেকনিশিয়ানস ও অন্যান্যা কলাকুশলীদের জন্য আরও ১ লক্ষ টাকা দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

Find Out More:

Related Articles: