ব্যস্ত হাওড়া ব্রিজে দৌড়চ্ছেন কোয়েল মল্লিক! ব্যাপারটা কী ?

A G Bengali

গতিময় হাওড়া ব্রিজ। একের পর এক গাড়ি ছুটছে দ্রুত গতিতে, তারই মধ্যে ছুটছেন কোয়েল মল্লিক। চোখে-মুখে তাঁর উৎকন্ঠার ছাপ স্পষ্ট। কিন্তু হলোটা কী ? আসলে এই ছবির একটাই রহস্য সিনেমা। সৌকর্য ঘোষাল পরিচালিত - রক্তরহস্য। ১ মার্চ, রবিবারই প্রকাশ্যে আনা হয়েছে 'রক্তরহস্য'র পোস্টার। যেখানে ছবিতে কোয়েল অর্থাৎ স্বর্ণজার চরিত্রের কিছুটা ছাপ রয়েছে। পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে পরিচালক লিখেছেন, ''স্বর্ণজার প্রথম রূপ তুলে ধরলাম আপনাদের সামনে। অনেক যত্নে গড়েছি যার চরিত্র। আরও যত্নে যার মধ্যে প্রাণ ঢেলেছেন Koel Mallick।''

Find Out More:

Related Articles: