করোনা ভাইরাস নিয়ে ফটোশ্যুট করে চরম ট্রোলের শিকার পরিণীতি চোপড়া
অনেক দিন আগেই তিনি দিদি নামের ছত্রছায়া থেকে বেরিয়ে এসেছেন। তিনি এখন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনি পরিণীতি চোপড়া। তবে সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতি বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। তারপরই শুরু নেটিজেনদের ট্রোল এবং আক্রমণ। “লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’ দিয়ে ফোটোশুট করছেন”, কমেন্ট করে ক্ষোভ উগরে দিলেন নেটাগরিকদের একাংশ। কেউ লিখলেন, “এই অস্থির অবস্থায় ফোটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি?” কারও মন্তব্য একটু বেশিই নির্দয়। তাঁকে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করে উড়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও।