ক্যাটরিনা কাইফ কি তাহলে ‘মিসেস কৌশল’ ?

ARPAN GHOSH

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁদের সম্পর্ক নিয়েও কম জল ঘোলা হয়নি। কিছুদিন আগে দীপাবলির পার্টিতে দু’জনকে একসঙ্গে দেখা যায়। পার্টিতে কিছু ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। নতুন বছরের সূচনালগ্নটাও একসঙ্গে কাটান তাঁরা। এবার আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তার পর থেকেই অনুরাগীরা কমেন্টে অভিনেত্রীকে ‘মিসেস কৌশল’ বলে সম্বোধন করছেন। ‘মিস্টার অ্যান্ড মিসেস কৌশল’কে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নেটদুনিয়ায়।

Find Out More:

Related Articles: