মহিলা পুরোহিত হয়ে বিয়ে দিচ্ছেন ঋতাভরী

ARPAN GHOSH

মহিলা পুরোহিত হয়ে যুবক-যুবতীর বিয়ে দিচ্ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। না, একেবারেই ভুল কথা নয়। ঋতাভরীর এই গোপন কম্মটি ফাজ্ঞস করেছে উইন্ডোজ প্রডাকশন। কী বুঝতে অসুবিধা হচ্ছে ? তাহলে খুলেই বলা যাক, মহিলা পুরোহিত হয়ে এবার ঋতাভরী পুজোও করবেন আবার বিয়েও দেবেন। সৌজন্যে, উইন্ডোজ প্রোডাকশন। তাঁদের আগামী ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি?' ছবিতে এভাবেই দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে ঋতাভরীর এই পুরোহিত লুক। ইনস্টাগ্রামে নিজেও তাঁর এই লুক শেয়ার করেছেন অভিনেত্রী।

Find Out More:

Related Articles: