বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার জনপ্রিয় টিভি অভিনেত্রীর
বাড়ি থেকে উদ্ধার টেলিভিশনের জনপ্রিয় মুখ জাগি জনের মৃতদেহ। তিনি সেলিব্রিটি শেফ এবং অভিনেত্রী হিসাবে পরিচিত। রিপোর্টে প্রকাশ, কেরলের কুরাভানকোনামে মায়ের সঙ্গে থাকতেন জাগি জন। সেখান থেকে আচমকাই উদ্ধার করা হয় জাগির মৃতদেহ। তবে কীভাবে মৃত্যু হল জাগির, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি।