বাবা বনি কাপুরের প্রযোজনায় ‘বম্বে গার্ল’-এ জাহ্নবী কাপুর

GHOSH ARPAN

জাহ্নবী কাপুর সবসময় সংবাদমাধ্যমে খবরের পাতায়। কখনও গাড়ির চালকের থেকে টাকা নিয়ে শিশুর থেকে বই কেনা, আবার কখনও তাঁর অভিনয় নিয়ে। এবার বাবা বনি কাপুরের প্রযোজনায় অভিনয় করতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন সঞ্জয় ত্রিপাঠি।

বনি কাপুরের কথায়, ছবিটি একবার কেউ দেখলে তা ভুলতে পারবেন না। আর এই প্রথম বাবা-মেয়ে কাজ করছেন। বিষয়টি নিয়ে বনির বক্তব্য, এটা খুবই ইমোশনাল জার্নি। যদিও ছবিটি নিয়ে আর কিছু বিস্তারিত বলচে চাননি বনি কাপুর।



Find Out More:

Related Articles: