১৯৫৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন ধর্মেন্দ্র ও প্রকাশ কউর। দুই ছেলে সানি আর ববির পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তারপর বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। তারপর আর কখনও প্রকাশ কউরকে ক্যামেরার সামনে দেখা যায়নি। বিচ্ছেদের এত বছর পর নাতি করণ দেওয়ালের সিনেমার জন্য ফের ক্যামেরার সামনে এলেন প্রকাশ কউর। করণের প্রথম সিনেমা 'পল পল দিল কে পাস' মুক্তি পায় শুক্রবার। মুক্তির আগে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে মা প্রকাশ কউর এবং স্ত্রী পূজাকে নিয়ে হাজির হন সানি দেওল। আর পাপারাতজির নজর কাড়েন ধর্মেন্দ্র প্রাক্তন স্ত্রী। তবে ধর্মেন্দ্রস সঙ্গে তাঁর মুখোমুখি কথা হয়েছে কি না জানা যায়নি।