গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডিম্পল কাবাডিয়া। মুম্বইয়ে তাজ হোটেলের সামনে তৈরি সেটে অভিনয় করতে দেখা গেল ডিম্পল ও নোলানকে। কোলাবার অলিগলিতে শ্যুটিংয়ের ছবি ও ভিডিয়োও সামনে এসেছে। দেখুন সেই ভিডিয়ো —
উল্লেখ্য, শ্যুটিং করতে মুম্বইয়ে এলেন ক্রিস্টোফার নোলান ও রবার্ট প্যাটিনসন। প্রায় দশ দিনের শেডিউল নিয়ে এসেছেন তাঁরা। তাঁদের পরবর্তী ছবি ‘টেনেট’-এর জন্য শ্যুটিং হবে। সূত্রের খবর, ছবিতে অভিনয় করেছেন ডিম্পল কপাডিয়া, রবার্ট প্যাটিনসন, হিমেশ প্যাটেল, জন ডেভিড ওয়াশিংটনের মতো অভিনেতারা। ২০১৭র ‘ডানকার্ক’-এর পরের ছবি ‘টেনেট’। ২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘টেনেট’-এর।