পরিণীতা রিলিজের পরই ‘সুখবর’ শোনালোন রাজ-শুভশ্রী

GHOSH ARPAN
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা ছবিটি। মুক্তির দুদিন পরেই ইউটিউব ও টরেন্টে ফাঁস হয়ে যায় সেই ছবি। তবে বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে ছবিটি। আর এই ছবি যখন হলে চলছে, তখনই একটি সুখবরের কথা জানালেন রাজ চক্রবর্তী। সোশ্যল মিডিয়ায় শেয়ার করলেন, পরবর্তী ছবি ‘ধর্মযুদ্ধ’
এর পোস্টার। এই ছবিতে পরিচালকের ভূমিকায় দেখা যাবে রাজ চক্রবর্তীকে। আর শুভশ্রী থাকবেন মুখ্য ভূমিকায়। সূত্রের খবর, শুভশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোহম এবং ঋত্বিক চক্রবর্তী।

ছবির পোস্টারে দেখা যাচ্ছে, একটি থালার উপর রাখা রয়েছে একটি রুটি ও দুটি আলুর টুকরো। সেই খাবারের দিকেই পাঁচ জন হাত বাড়িয়ে রয়েছেন।

 


Find Out More:

Related Articles: