করোনা মোকাবিলায় সৌরভের অনুদান ৫০ লক্ষ টাকার চাল
করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন দাদা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়েছেন এক সিদ্ধান্ত। এক বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ৫০ লক্ষ টাকার চাল অনুদান করলেন সৌরভ। দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের সাহায্যে এই চাল দেওয়া হবে। সরকারি স্কুল থেকে এই চাল বিলি করা হবে।