বিরাট আগ্রাসনের কাছে অসহায় লেগেছিল জাস্টিন ল্যাঙ্গারের

A G Bengali

ভারত অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন নিয়ে ভালো-খারাপ অনেক কথাই শোনা গিয়েছে। কেউ বিরোধীতা করেছেন, কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছে বিরাট কোহলিকে। আর এ বিষয়ে এবার নিজের মত পরিষ্কার করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। গত অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির নেতৃত্বেই টেস্ট জিতেছিল ভারত। আর সেই সময় নিজেদের অসহায় লাগছিল বলে জানালেন অস্ট্রেলিয়ার কোচ। ল্যাঙ্গারের কথায়, ‘‘আমার এখনও সেই দিনের কথা মনে আছে। আমরা পাল্টা কিছু বলতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমাদের হাত পিছমোড়া করে বাঁধা। তাই সব কিছু সহ্য করতে হচ্ছিল। নিজেকে মনে হচ্ছিল একটা পাঞ্চিং ব্যাগ।’’

Find Out More:

Related Articles: