I League Champion মোহনবাগান

A G Bengali

হোলির রং যখন সবুজ-মেরুন। হোলির দিনেই আইজলকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বার আই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান (Mohun Bagan)। টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার পর কল্যাণীতে আইজলের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। ৪ ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন হলো তাঁরা। তবে স্বপ্ন পূরণ হলো ৭৯ মিনিটে গোল হওয়ার পরই। যেন বাঁধন ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ল স্টেডিয়াম।তিন বার জাতীয় লিগ জয়ের পর দ্বিতীয়বার আই লিগ ঘরে তুলল সবুজ মেরুন ব্রিগেড।

Find Out More:

Related Articles: