টিকটকে স্বল্প পোশাকে নাচের ভিডিয়ো পোস্ট! বিতর্কে সাংসদ নুসরত জাহান

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু এরই মাঝে ফের বিতর্কের মুখে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এ বার স্বল্প পোশাকে টিকটক ভিডিয়ো পোস্ট করে নেটাগরিকদের রোষের মুখে পড়লেন তিনি। গত বৃহস্পতিবার টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করেন নুসরত। সেখানেই হটপ্যান্ট এবং ক্রপটপে #স্যাভেজ চ্যালেঞ্জে অংশ নেন তিনি। শুধু তাই নয়, একই চ্যালেঞ্জ নিতে ট্যাগ করেন মিমি চক্রবর্তী এবং শ্রাবন্তীকে। এর পরেই শুরু হয় বিতর্ক।

Find Out More:

Related Articles: