কঙ্গনা বনাম BMC মামলায় সঞ্জয় রাউতকে ভর্ৎসনা বম্বে হাইকোর্টের
অন্যদিকে, প্রতিদিন সংবাদপত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বৃহন্মুম্বই পুরনিগম বনাম কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মামলায় খানিকটা হলেও ব্যাকফুটে যেতে হল শিব সেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতকে (Sanjay Raut)। আদালতের বিচারপতি এস জে কাঠাওয়ালা (SJ Kathawalla) এবং আর আই চাগলার (RI Chagla) ডিভিশন বেঞ্চের ভর্ৎসনা শুনতে হল প্রবীণ শিব সেনা নেতাকে। কঙ্গনার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাউত। কোনও পরিস্থিতিতেই এমন ভাষা ব্যবহার করা যায় না। স্পষ্ট জানিয়ে দিলেন বম্বে হাই কোর্টের দুই বিচারপতি।