মুক্তির তিন ঘণ্টার মধ্যেই ইতিহাস গড়ল সুশান্তের শেষ ছবি

A G Bengali

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। IMDb-তে হায়েস্ট রেটিং-এ দিল বেচারা পেল ১০\১০। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত সুশান্তের অনুরাগীরা। ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই টুইটারে ট্রেন্ড করলো 'দিল বেচারা'। এক অনুরাগী লিখেছেন, ''দিল বেচারা ইতিহাস তৈরি করলো। সুশান্তের জন্য খারাপ লাগছে, কারণ, ও ওর পরিশ্রমের জন্য ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার যোগ্য।'' আরও একজন লিখেছেন, ''IMDb-র রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.৮ অর্জন করেছে। এটা সুশান্তের প্রাপ্য। সুশান্ত সবসময়ই আমাদের হৃদয়ে থাকবে। দিল বেচারা ইতিহাস তৈরি করলো।''

Find Out More:

Related Articles: