শ্যুটিং সেটের বাইরে হাসিখুশি সুশান্ত, ভিডিয়ো ভাইরাল

A G Bengali

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। এবার দিল বেচারের শ্যুটিং সেটের বাইরের ভিডিয়ো শেয়ার করলেন সঞ্জনা সাঙ্ঘি। সুশান্ত সিং রাজপুত আর নেই কিন্তু তাঁর সঙ্গে কাটানো স্মৃতিদের মনে করে ভিডিয়ো শেয়ার করলেন সঞ্জনা। আর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। দেখুন সেই ভিডিয়ো-

Find Out More:

Related Articles: