প্রয়াত সুরকার ওয়াজিদ খান

A G Bengali

বলিউডে শোকের ছায়া যেন শেষই হতে চাইছে না। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। তারপর প্রিয়জন হারানোর একের পর এক খবর আসতেই চলেছে। আবারও শোকস্তব্ধ বলিউড। মারা গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সে বার সুস্থ হয়ে ফিরে এলেও এ বার পারলেন না। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এ দিন টুইটারে লিখেছেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তবে হাসপাতালে তাঁর গাওয়া গানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Find Out More:

Related Articles: