সোশ্যাল মিডিয়ায় এ এক অন্য সোনু সুদ, পঞ্চমুখ সবাই

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। সোনু সুদের এমন পদক্ষেপে মুগ্ধ কিছু নেটিজেন তাঁকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে, সম্প্রতি ছোট্ট একটি শিশু তাঁর বাবার হয়ে সোনুকে প্রশ্ন করেছেন, ''সোনু আঙ্কেল, শুনেছি আপনি সকলকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। তাই পাপা জিজ্ঞেস করছেন, মা কে দিদার বাড়ি পাঠাতে পারবেন কিনা?'' মজা করে বানানো এই ভিডিয়োর জবাবও সোনু মজা করেই দিয়েছেন। লিখেছেন, ''খুব কঠিন কাজ চেষ্টা করবো।''

Find Out More:

Related Articles: