সইফের হাতের মটন বিরিয়ানি দমদার, জানালেন করিনা

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। কিন্তু সোমবার তো ইদ। তার আগে বিরিয়ানি তৈরি করে রান্নার তোড়জোড় সম্পূর্ণ করে ফেলছেন সইফ আলি খান। সইফের হাতের মটন বিরিয়ানি যে বেশ দমদার, এবার সে কথাই প্রকাশ্যে আনলেন করিনা কাপুর খান। যদিও ইনস্টাগ্রামে বিরিয়ানির ছবি শেয়ার করেন করিশ্মা কাপুর। দিদির সেই ছবি পালটা শেয়ার করেন করিনা। রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মটন বিরিয়ানির একটি ছবি শেয়ার করেন লোলো। যেখানে বিরিয়ানির আধ-খাওয়া প্লেট দেখা যায়। করিশ্মার শেয়ার করা ওই ছবির নীচেই করিনা লেখেন, সইফ নাকি সবচেয়ে ভাল বিরিয়ানি তৈরি করতে পারেন। তাঁর হাতের মটন বিরিয়ানি দমদার।

Find Out More:

Related Articles: