ঋষি কাপুর নেই, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট নীতু কাপুরের

A G Bengali

লকডাউনে বলিউডে একের পর এক নক্ষত্র পতন। প্রথমে ইরফান খান, তারপর ঋষি কাপুর। ইরফানের শোকে যখন কাতর বলিউড, তখনই তার পরের দিনই আরও এক খারাপ খবর, নেই ঋষি কাপুর। আর ঋষি কাপুরের চলে যাওয়ার পর আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করলেন স্ত্রী নীতু কাপুর। বেশ কয়েক বছরের প্রেম, তারপর ১৯৮০ সালে ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নীতু কাপুর। তারপর খারাপ-ভালো মিশিয়ে দীর্ঘ সংসার জীবন কাটিয়েছেন ঋষি কাপুরের সঙ্গেই। ২০২০-তে এসে তাঁকে একা ফেলে চলে গেলেন ঋষি কাপুর। ঋষির হঠাৎ চলে যাওয়ায় এভাবেই যেন তাঁদের গল্পের শেষ হয়ে গেল বলে মনে করছেন নীতু কাপুর। শনিবার ঋষি কাপুরের একটি ছবি পোস্ট করেছেন নীতু কাপুর। যেখানে অভিনেতাকে হুইস্কির গ্লাস হাতে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। তাঁর মুখে লেগে রয়েছে মৃদু হাসি। যে ছবিটি পোস্ট করে নীতু কাপুর লিখেছেন, ''End Of Our Story''। পাশে দুটো ভালোবাসার ইমোজি।

Find Out More:

Related Articles: