লকডাউনে বড় পদক্ষেপ হৃত্বিকের
করোনা আতঙ্কে লকডাউনে বলিউড থেকে টলিউড সবাই গৃহবন্দি। আর গৃহবন্দি দশায় ঘরের কাজ করছেন কেউ, কেউ আবার ঘরেই নাচ-গান করছেন। কিন্তু বলিউউ অভিনেতা ঋত্বিক রোশন এগিয়ে এলেন অন্য ভূমিকায়। বলিউডের পর এবার টেলিভিশন দুনিয়ার শ্রমিকদের পাশে দাঁড়ালেন হৃত্বিক রোশন। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তহবিলে ২৫ লক্ষ দিয়েছেন বলিউড অভিনেতা। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে এই খবর।