আসছে ‘বধাই হো’ ছবির সিক্যুয়াল

A G Bengali

গদগদে প্রেম বা শরীরী হাতছানি না থাকলেও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল বলিউড সিনেমা ‘বধাই হো’। এবার সেকথা মাথাই রেখেই সিক্যুয়াল বানানোর কথা ভাবছেন প্রযোজকরা। শোনা যাচ্ছে, নামও নাকি ঠিক হয়ে গিয়েছে। নাম হয়েছে ‘বাধাই দো’। আর এই ছবিতে আয়ুষ্মাণ খুরানার পরিবর্তে রাজকুমার রাওকে কাস্ট করা হবে। এবং অভিনেত্রী ভূমি পেডনেকরই থাকবেন। তবে এখনও পর্যন্ত কোনও কনফারমেশন পাওয়া যায়নি।

Find Out More:

Related Articles: