ছুটি কাটানোর ছবি শেয়ার করলেন আলিয়া

Biswas Riya

এই মুহূর্তে আলিয়া ব্যাস্ত তার পরের ছবির শুটিং এর কাজে। সামনেই রয়েছে তাঁর অভিনীত ছবি ‘ব্রম্ভাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা। এছাড়াও সঞ্জয় লীলা ভন্সালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, মহেশ ভট্টের পরিচালনায় ‘সড়ক ২’ এর জন্য ব্যস্ততা তো রয়েছেই। তবুও হাজারো ব্যাস্ততার মাঝেও শেয়ার করলেন রনবিরের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি।

ক্লান্ত আলিয়া তাই ফের একটা ছুটি চেয়ে বসলেন। নিজের ইনস্টাগ্রামে ফ্লোরাল প্রিন্ট-এর বিকিনি পরা পুরনো একটা ছবি দিয়ে লিখলেন, "আর একটা ছুটি চাই। আরও গাছ আর আরও সানসাইন। ধন্যবাদ"। আসলে কি রণবীরকে মিস করছেন আলিয়া? এই ছবি শেয়ার করে কি এটাই বোঝাতে চাইলেন তিনি?

ফ্লোরাল প্রিন্ট-এর এই বিকিনি আগেও পরেছেন আলিয়া। বর্ষবরণে তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন আলিয়া-রণবীর জুটি। সেখানেই এই পোশাক পরেছিলেন তিনি।

সঙ্গে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করার আগে প্রায় সব সেলেবরাই ছুটি কাটাতে যান। তবে রণবীর-আলিয়া জুটির ব্যাপারটাই একটু আলাদা।

 

Find Out More:

Related Articles: