বলিউডের স্টার অভিনেত্রী দিদি’র বোন ব্যস্ত অন্যদের বিয়ে সামলাতে

A G Bengali

দিদি বলিউডে নিজের জাত চিনিয়েছেন। তিনি এখন বলিউডের পরিচিত নাম। বলিউডে পায়ের তলার মাটিও শক্ত করে ফেলেছেন সুন্দরী তাপসী পান্নু। তাপসীর বোন অবশ্য বলিউড থেকে অনেক দূরে। তাপসীর বোন শগুন পান্নু চার বছরের বড় দিদি তাপসীর সঙ্গে গভীর বন্ধুত্ব। আবার, বোনকে দিদি শাসনও করেন যথেষ্ট। ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শগুন। পৌঁছেছিলেন ফাইনালেও। তারপরে অভিনয়কে পেশা না করে সরে এসেছেন অন্য শাখায়। মুম্বইয়ের সোফিয়া পলিটেকনিক কলেজ থেকে সোশ্যাল কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেন শগুন। বর্তমানে তিনি একজন ওয়েডিং প্ল্যানার। সেইসঙ্গে মডেলিং-ও করেন।

Find Out More:

Related Articles: