ভারতীয় ক্রিকেটের সঙ্গে অনুষ্কা ‘দেবসেনা’র নাম যুক্ত হতে চলেছে ?
বাহুবলী সিনেমায় দেবসেনার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অনুষ্কা শেট্টি। তারপর থেকে বাহুবলী অর্থাৎ প্রভাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি। তারই মধ্যে নতুন খবর এলো এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবসেনা। কিন্তু কে সেই ক্রিকেটার! পিঙ্ক ভিলা নামের একটি ওয়েবসাইট বলছে, সেই ক্রিকেটার উত্তর ভারতের । রনজি ট্রফিতে খেলেন। সেই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলেন কিনা সেটাও জানানো হয়নি। অনুষ্কা অবশ্য এই খবর নিয়ে একটি কথাও বলেননি। আর তাই নিরবতা সম্মতির লক্ষ্মণ বলে ধরে নিচ্ছেন অনেকে। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, হরভজন সিং-গীতা বসরা, জাহির খান-সাগরিকা ঘাটগে, হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্ট্যানকোভিচের পর আরও এক বলিউড-ক্রিকেট জুটি দেখা যাবে? সময়ই উত্তর দেবে।