আদিত্য নারায়ণ আর নেহা কক্করের বিয়ে ১৪ ফেব্রুয়ারি!

A G Bengali

এতদিন জল্পনা চলছিল কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গায়ক আদিত্য নারায়ণ ও জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। জল্পনা ছিল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করবেন তাঁরা। কিন্তু নেহার দাদা টনির কথায় সেই জল্পনা সত্যির পথে। সম্প্রতি আদিত্য ও নেহা গোয়াতে গিয়েছিলেন ভাই টনি কক্করের মিউজিক ভিডিয়ো Goa Beach-এর শ্যুটিংয়ে। যে মিউজিক ভিডিয়োতে গান গেয়েছেন ভাই-বোন জুটি (নেহা ও টনি)। তবে মিউজিক ভিডিয়োটির দৃশ্যায়নে নেহার সঙ্গে দেখা যাবে আদিত্যকেও। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে Goa Beach বলে এই মিউজিক ভিডিয়োটি। সেটির প্রচারেই মজা করে টনি নেহাকে দেখিয়ে বলেন, ''১৪ ফেব্রুয়ারি তো এর বিয়ে, তবে যতদিন ইনি সিঙ্গল থাকেন, তার মধ্যে ওকে দিয়ে আমার সিঙ্গলস-এর জন্য শ্যুট করিয়ে নি।'' তাঁদের কথাবার্তার এই ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন টনি।

Find Out More:

Related Articles: