গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে মুখ খুললেন মধু চোপড়া
গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক নিয়ে কম সমালোচনা হয়নি। এবার সেই বিতর্কেই মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। প্রিয়াঙ্কা (Priyanka Chopra) ও তাঁর পোশাক নিয়ে সমালোচকদের জবাবে মধু চোপড়া বলেন, ''যে সমস্ত লোকজন এধরনের মন্তব্য করে তাঁদেরকে আদপে কেউ চেনেও না। এনারা শুধু কম্পিউটার স্ক্রিনের মধ্যে নিজেদের লুকিয়ে রাখে। আমার মনে হয় এধরনের সমালোচকদের খুববেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওরা শুধুই গুরুত্ব পাওয়ার জন্যই এমনটা করে।''